১ম
বিয়ের ১০ বছর পর আমার স্বামীর মনে হল তার ২য় বিয়ে করা উচিত।ভিষন অবাক হলাম তখন যখন দেখলাম আমার শ্বাশুড়ির পূর্ন সমর্থন আছে। ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে?? উহু তেমন কিছুনা আমাদের মাশাল্লাহ ২ টা ছেলে (৭) আর মেয়ে (৫) আছে। তাকে আমি বিয়ের কারন জিজ্ঞেস করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই করি আমার বউ পালার মুরোদ আছে আমি আরেকটা করলে সমস্যা কি!!!! আর ইসলামে নিয়ম আছে।

আমি বললাম বাহ ভালোই ইসলাম মান তাহলে তো ৫ ওয়াক্ত নামাজ পড় তো??তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল বেশি কথা বল তুমি। আমার ইচ্ছা আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসের আর আমি তাকেই বিয়ে করছি। এই বলে সে ঘর থেকে চলে গেল।আমি অনুভুতিহীন এর মত তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছিনা। আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল ২৩ হাজার। আর এখন পদন্নতি হতে হতে ২ লাখ ছাড়িয়েছে। এখনও মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম।যেই সংসার এর জন্য দুধে আলতা রং তামাটে করলাম!!! যেই অসুস্থ শ্বাশুড়ির সেবা করলাম এতদিন!! আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বল কেন???
তখন আমি আমার শ্বাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সহজ মা?? আমার শ্বশুর এমন চাইলে আপনিও কি মেনে নিতেন??? তখন আমার শ্বাশুড়ি আমাকে বেয়াদব বললেন। হাহা উচিত কতা কেউরই ভালো লাগেনা।যাইহোক ১০ বছর সংসার করা স্বামীই আমার মুল্য দেয়নি আর সেত পরের মা। যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেমন যানি কান্না আসছেনা। নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে। বেইমান গুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে। আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপরা করে সব হিসেব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মত কেদেকেটে বালিশ ভিজানো চলবেনা। যেই মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য কেন কান্না করব। নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম।
রাত প্রায় ১১ টায় আসিফ বাসায় আসল। অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তা আর করলাম না। ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পারিয়ে আমি নামাজের পাটিতে নফল ইবাদতে বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহুর্তে কেউ আমার আপন নয়। তাই তাকেই মনের সব কথা বললাম অনেক্ষন। কেমন যেন খুব হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম এসেই অফিসের ব্যাগ ছোফায় রেখে ওইখানেই বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসছে। বুঝলাম যাকে পছন্দ করত সেই মেয়ের সাথে কথা বলছে। এর মাঝে আমার শ্বাশুড়ি ডাইনিং এ আসিফ কে বলছে কিরে বাবা অফিসের জামা না ছেড়েই কার সাথে কথা বলছিস?? আসিফ উত্তর দিল তোমার নতুন বউ এইটা শুনে আমার কলিজাটা কেমন মোচড় দিল। ততক্ষনে আমি নামাজ শেষ করে ডাইনিং এ চলে আসছিলাম। আমার শ্বাশুড়ি বলে দে দেআমকে দে একটু কথা বলি।আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করে। কিযে আদুরে ডাক নতুন হবু বউকে আমিত খুব অবাক এই কয় বছরে আমাকে ত এইভবে কখন ও ডাকেনি।
তখনই আসিফ আমাকে দেখে বলে অনু ভাত দেও। আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করছে বলে স্ত্রী কে আর মানুষ মনে হয় না। এমন এক ভাব করছে ২য় বিয়ে করা কোন ব্যাপারই না। হায়রে বেইমান, বলেনা কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আরকি। তবে মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম তোমার চাকর না আমি খাইতে মন চাইলে তোমার মাকে বল ভাত দিবে। আর খাওয়া শেষ হলে রুমে এস কথা আছে। এই বলে চলে আসি।ওইদিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারন ১০ বছরে এই প্রথম এইভাবে কথা বললাম। এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি।
খাওয়া শেষ করে আসিফ রুমে আসে আমি বলি শুন বেশি কথা বলতে পারব না।ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছিনা। তবে তোমার সাথে থাকার ইচ্ছাও মরে গেছে।তুমি আরেকটা বিয়ে কর কিংবা ১০ টা কর তাতে আমার কিচ্ছু যায় আসেনা। মাস শেষে ৫০ হাজার টাকা আমাকে দিবে সন্তানদের পড়ালেখা খরচ বাবদ আর এই বাড়ি ছেড়ে তুমি তুমার মা কালকে যাবে এইখানে শুধু আমি আর আমার সন্তান রা থাকব। বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে। আমি মামলা করতে পিছপা হবনা। আর তুমার এখানে আসার দরকার নাই নিয়মিত। ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো। এখন যাও অন্য রুমে শোও গিয়ে।আসিফের মুখে কথা ছিলনা হয়ত কথা খুহে পাচ্ছেনা কি বলবে?? সহজ সরল সংসারি মেয়েটা কখন যে এমন চালাক আর কঠোর হল তাই হয়ত ভাবছে।আমাকে আসিফ বলল মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রী রা কান্না করে সমুদ্র বানায় আর তুমার বর বিয়ে করছে জেনেও চোখ এ এক ফোটা পানি দেখলাম না। আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম পাগল নাকি আমি বেইমানের জন্য কান্না করব নাকি!!! তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পার তাহলে আমি কেন কান্না করব??? এইসব মানুষের জন্য আমার কান্না আসেনা দয়া আসে। তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল ।
২য়
আজকে অনেকদিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম। চোখের নিচে গাঢ় করে ডার্ক সার্কেল পড়ে গেছে। তলপেট টা থল থলে কিছুটা ঝুলে গেছে। মুখের আনাচে কানাচে অসংথ্য দাগ। মুটিয়ে শরিলটা কেমন যেন বালিশের মত এবড়োথেবড়ো হয়ে গেছে। চুলের কি ছিরি। এতদিন সংসার এর দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগ পাইনি। দুধে আলতা রং কেমন যেন ফেকাশে হয়ে গেছে। যেই রুপে পাগল হয়ে আমাকে বিয়ে করেছিল সেটা এখন নেই।বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতে কিপটেমি করতাম। ভাবতাম শুধু শুধু অপচয় এই টাকাটা ফিউচারে কাজে দিবে।এইবলে টাকা সেভ করতাম। নিজের জন্য ভালো একটা থ্রিপিস পর্যন্ত কিনিনি। বাসার সবাই দামি জামা কাপড় পরলেও আমি কম দামি গজ কাপড়ের থ্রিপিস দিয়ে চালিয়ে দিতাম।ভাবতাম সারাদিন বাসায় থাকি এত ভালো জামা কাপড় দিয়ে হবে কি??? বুয়া রাখার সামর্থ্য থাকার পরেও নিজেই দিন থেকে রাত সব কাজ করতাম। ভাবতাম নিজেই করি বুয়াকে টাকা দিব কেন??
এখন দেখি যেই কাজটা ফিউচারের কথা চিন্তা করে করেছিলাম আজ সব পানিতে গেল। এখন স্বামী তার ফিউচার অন্য কাউকে নিয়ে সাজাতে চায়। তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময়। এতদিন সব শখ আল্লাদ বিসর্জন দিয়েছি কিন্তু আর না। কার জন্য ভাববো??? বিয়ের সময় আমার বয়স ছিল ১৮ এখন ২৮। আমার সাথের অনেক মেয়েদের এখনও বিয়েই হয়নি। আর আমি দুই বাচ্চার মা যাইহোক আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখব শুধু। কোন বেইমানের না। তাই ঠিক করলাম আজকে একটা ডায়েটিশিয়ান এর কাছে যাব। শরিলের বাড়তি ওজন কমানো খুব প্রয়োজন। সাথে নিজের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন। বয়সের তুলনায় বেশি দেখচ্ছে। আর অন্যদিকে আসিফ ফিট। দেখলে মনে হয় এখনও সেই ছাব্বিশ বছরের তাগড়া যুবক অথচ বয়স ৩৭ চলে। নামি দামি ব্র্যানড এর কাপড় আর জুতা ছাড়া কিছু পরেনা। প্রত্যেক উইকে নিজের জন্য একটা দিন বরাদ্দ রাখে সেইদিন পুরুষ পার্লারে যেয়ে বিভিন্ন সার্ভিস নিয়ে আসে। কখনও বাধা দেইনি আরও খুশি হতাম যে আমার স্বামী মাশাল্লাহ। কিন্তু এখন দেখছি সেই রুপ দেখিয়ে অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে।
যাইহোক আজকে সকাল আসিফ আর ওর মা বাসা থেকে চলে গেছে। আর এই একতালার বাড়িটা আগে থেকেই আমার নাম এ ছিল। বছর খানেক আগে করেছে। দুইটা ফ্ল্যাট ভাড়া দেওয়া। যাওয়ার সময় ৫০ হাজার টাকা আমাকে দিয়ে গেছে। আর বলে গেছে মাসে একবার এসে টাকা দিয়ে যাবে আর ছেলে মেয়েদের দেখে যাবে। বিয়ের তারিখ এখনও ফাইনাল হয়নি হলে নাকি জানাবে। আমি যাওয়ার সময় শুধু একটা হাসি দিয়ে বললাম দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখের হোক। আসিফ অবাক হয়ে আমার দিকে কেমন করে তাকিয়ে ছিল। আমাকে ভাংতে না দেখে হয়ত বারবার অবাক হচ্ছে। আসলে ও শান্তি পাচ্ছিল না কেন আমি এত স্বাভাবিক ভাবে নিচ্ছি তাই হয়ত তাকে ভাবাচ্ছে। ও চাচ্ছিল আমি কাদি ওর কাছে ভিক্ষা চাই ভালোবাসা হয়ত তখন ও সুখ পেত।যারা আমাদের দুঃখ দেয় তারা চায় আমরা আসলেই দুঃখ পাই। যখন দেখে তা বিপরিত তখন তারা উন্মাদ হয়ে যায়। কিন্তু আমি সেই পৈশাচিক শান্তি কখন ও আসিফকে দিবনা। ওকে বুঝাতে চাই তোমায় ছাড়া আমার দিব্যি চলে যাবে৷ তুমি থাকা না থাকার ধার ধারিনা।
আসিফ শেষে একটা কথা বলেছিল। অনু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনও ভালোবাসনি। তুমি কি সত্যিই কখনও আমাকে ভালোবাসনি??? আমি শুধু হেসে উত্তর দিলাম তুমি যা মনে কর। অনেকেই ভাববে হয়ত আমি তালাক দিচ্ছিনা কেন?? একটুও আত্ম অহামিকা নেই আমার??? আসলে সবই আছে কিন্তু এত বছরের তিল তিলে গড়ে তুলা সংসার ছেড়ে চলে যাব কেন আমি??? আমার ছেলে মেয়েরা কেন এতিমের মত বড় হবে! এই সংসার আমার। আসিফকে আমি চাইনা তবে আমি নিজের অধিকার ছেড়ে দিবনা। আমি চলেগেলে ও দিব্যি অন্য মেয়েকে বিয়ে করে আনন্দে থাকবে আর ওই মেয়েও সাজানো সংসার পাবে। তা আমি কখনও হতে দিবনা।
বিকালে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাবো। বাসায় একজন কাজের খালা রেখেছি। আর দেশ থেকে আমার খালাত বোনকে এনেছি। বাচ্চাদের দেখে রাখার জন্য। আর একা একটা বাড়িতে খুব খারাপ লাগবে। এতদিন আসিফ ছিল মা ছিল এখনত তারা নেই তাই ওকে আনা। আমার পরিবারের কেউ জানেনা আসিফের ২য় বিয়ের কথাটা। আর জানানোর প্রয়োজন বোধ করিনি। আমি চাইনা আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক। মা এই জিনিস টা নিতে পারবেনা এই বয়সে। আর যেই জিনিস আমিই ধারধারিনা সেটা অন্যকে কেন জানানো???
স্বাস্থ্যবিদের কথামত চলা শুরু করলাম। খাওয়া দাওয়া ঘুম আর ব্যায়ামের একটা তালিকা বানিয়ে দিয়েছে৷ ১০ কেজি কমাতে হবে ২ মাসে। নিজের জন্য কিছু কেনাকাটা করলাম। কিছু ভালো স্কিন কেয়ারের প্রডাকট কিনলাম। আজকে অনেকদিন পরে পার্লারে গেলাম চুলটা একটা কাট দিলাম ভালোই লাগছে। এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজের জন্য ৩ মাসের জন্য হংকং যাচ্ছে তাই এসে বিয়ে করবে। টাকা নাকি আমার একাউন্টে সময়মত দিয়ে দিবে মাসে মাসে। এই খবর আসিফ আমার মোবাইলে ম্যাসেজ করে দিয়েছে। আমি শুধু হুম লিখেছি।
অন্য সময় আসিফ দেশের বাহিরে গেলে আমি ওর ব্যাগ প্যাক। অন্যান্য সব কাজ করে দিতাম আর যাওয়ার সময় ওকে অনেক্ষন জড়িয়ে ধরে বসে থাকতাম।এইবার কেমন যেন কোন অনুভুতিই হল না। যাক ওকে নিয়ে আর ভাবতে চাইনা। ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ।
বিকেলে নিয়ম করে হাটতে যাই। আর সাথে ঘুমও হচ্ছে ভালো। তাই মুখে অনেকটা লাবন্য ফিরে আসছে। আসলে হেলদিভাবে চলাফেরা করলে সব ঠিক থাকে।
এখন সব কিছু নিয়ম মতাবেক করার চেষ্টা করছি। ছেলে মেয়েরা অনেক সময় বলে আম্মু তুমাকে সুন্দর লাগছে। আমি হাসি। মেয়েটা বড় পাজি হয়েছে শুধু বলে আম্মু তুমি অনেক সুন্দর। আমি তখন বলি তুমি আমার থেকেও সুন্দর।
এইভাবি কিভাবে কিভাবে ২ মাস চলে গেল বুঝতেই পারলাম না আগে থেকে অনেক শুকিয়েছি। স্কিনটা খুব ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ। কেমন যেন নিজেকে খুব ভালো লাগে। কিছু সুন্দর সুন্দর শাড়ি আর থ্রিপিস কিনেছি। ওইগুলো পড়ে মাঝে মাঝে বের হই।তখন পাশের বাসার আয়শা ভাবি একদিন জিজ্ঞেস করে।ভাবি কিভাবে এত্ত পরিবর্তন??? আপনাকে এখন চিনাই যায়না। এত্ত স্লিম আর এত্ত সুন্দর লাগছে!!! কি কি করলেন?? তখন আমি উত্তর দিলাম বেশি কিছুনা নিজেকে ভালোবাসতে শিখলাম এতটুকুই। নিজেকে ভালোবাসুন দেখবেন আপনিও সুন্দর আর সুখি হবেন।তখন ভাবি বলে কিযে বলেন ভাবি কিছুই বুঝলাম না। আমি বললাম হাহা না বুঝলে কি আর করার এই বলে চলে আসি।
মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে ছবি আমার ননদকে দিতাম। সে সব ছবি তার ভাই মানে আসিফকে পাঠাত। আমি চাইতাম আসিফ দেখুক আমি সুখে আছি তাই ইচ্ছা করেই দিতাম যেন আসিফের কাছে ছছবিগুলো যায়। ২.৫ মাসের মাথায় আসিফ একদিন ম্যাসেজ দিল
কেমন আছো অনু?????..........
৩য়
হঠাৎ আসিফের ম্যাসেজ পেয়ে ভিতরটা কেমন ছলাৎ করে উঠে। আমি রিপ্লে দিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আসিফ বলে এত্ত দিন হল আসলাম একদিন ও একটা কল ম্যাসেজ কিছু দিলানা৷ আমি কেমন আছি মরে গেছি নাকি বেচে আছি কিছুই জানার চেষ্টা করলে না অনু??? আমি রিপ্লে দিলাম আমি না নিলে খবর নেয়ার মত অনেকে আছে তোমার জীবনে। আর আমি মনে করি আমি এখনও এমন গুরুত্বপূর্ণ কেউ হতে পারিনি যে আমি খবর নিলে তুমার কিছু যায় আসবে।তখন আসিফ বলে এইভাবে বলছো কেন অনু??? তুমি আমার স্ত্রী।
আমি বললাম বাহ মনে আছে তাহলে আমিতো ভুলেই গেছিলাম। তখন আসিফ আর কোন রিপ্লে দিল না।
এইভাবে কাটতে লাগলো আমার দিন কাল। ছেলে মেয়েদের স্কুল, লেখাপড়া, বিকালে হাটতে যাওয়া। আর হলিডে তে ওদের নয়ে ঘুরতে যাই এইখানে সেইখানে। এরই মধ্যে একদিন ছেলে মেয়েদের নিয়ে পদ্ম রিসোর্ট এ গেলাম। ওইখানে ভালো ভালো ছবি তুললাম আর একটা ছবি খুব সুন্দর হয় তাই ফেসবুক এ প্রফাইলে দিলাম। সাথে সাথে প্রশংসার ফুলঝুরি পড়তে লাগে। এরই মাঝে শুনলাম আসিফ দেশে এসেছে। ননদ আমাকে কল দিয়ে বলে তার ভাই নাকি ছেলে মেয়েদের দেখতে আসবে আজ বিকালে তাই আমি ছেলে মেয়েদের খাইয়ে ওদের বলে দিলাম তুমাদের আব্বু আসবে কোন শয়তানি করবেনা কিন্তু আর তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবে। ছেলে মেয়েরা বলল ঠিক আছে। তাই আমি আমার রুমে দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম।কারন আসিফ আমাকে দেখতে আসবেনা আর আমিও ওর সামনে পড়তে চাইনা। কাজের খালা কে বলে দয়েছি নাস্তা পানি দেয়ার জন্য সব রেডি করে রাখা আছে।
বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি বলতে পারিনাই।
দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। ভাবলাম ছেলে মেয়েরা এসেছে হয়তবা। দরযে খুলে দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে কেমন অপ্রস্তুত হয়ে গেলাম। ও কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে এসে দরজা আওয়াজ করে লাগিয়ে দেয়। আমার ভিতর কেমন যেন কেপে উঠে। এসেই আমার দুইগালে এমনভাবে চাপ দিয়ে ধরে যেন দাত বের হয়ে যাবে। বিছানার উপর ফেলেই আমার উপর চড়ে বসে। তাৎক্ষনিক কর্মকানডে আমি পুরো অবাক। আমাকে বলে এই তোকে এত্ত বড় সাহস দিয়েছে কে?? ফেসবুকে তোর ছবি দেয়ার!!! নিজের সুন্দর চেহারাটা মানুষকে দেখাতে চাস????এত তোর লজ্জা লাগেনা!! এই তুই কথা বল। এই বলে জোড়ে মুখ ছেড়ে দেয়। আর আমি ছারা পেয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই আমার উপর থেকে। আর পাগলের মত হাসতে থাকি ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়ত আমার হটাৎ হাসি ও নিতে পারছেনা!!
আমি হাসতে হাসতে বললাম আমি সুন্দর!? আমি যদি সুন্দর হতাম তাহলে আমার স্বামী কখন ও অন্য নারী কে বিয়ে করতে চায় নাকি!!! আচ্ছা কোন পাগলেও এইকথা বিশ্বাস করবে? বল আসিফ...
তখন আসিফ নিচের দিকে তাকিয়ে আছে। তখন আমি কিছুটা রেগে গিয়ে বললাম ছবি দিয়েছি আরও দিব আমার ইচ্ছা এই তুমি কে?? আমি এখন স্বিদ্ধান্ত নিয়েছি তুমাকে তালাকনামা দিব। সই করে দিও। আসলে এই জীবনে একা থাকা খুব কঠিন। তুমিত ঠিকি আরেক মেয়েকে নিয়ে সুখে থাকবে আর আমি সন্যাসির মত একা জীবন কাটিয়ে দিব কেন?? আমারও অধিকার আছে কারও ভালোবাসা পাওয়ার। আদর সোহাগ পাওয়ার। আর যখন তখন আমার শরিলে হাত দিবেনা। লজ্জা করেনা!!! এইভাবে আমাকে ব্যাথা দিতে!!! আমি আর তোমার মুখ দেখতে চাইনা এক্ষনি চিৎকার করার আগে এইখান থেকে বের হও। এই বলে ধাক্কিয়ে ওকে ঘর থেকে বের করে দিলাম। দরজা লাগিয়ে ইচ্ছে মত কান্না করলাম। তালাক এর কথা ত বলে দিলাম সত্তি কিভাবে তালাক দিব??? আমার যে কলিজা ছিরে যাবে। তখন নিজেকে নিজে বুঝালাম কারও জীবন এ আগাছা হয়ে পড়ে থাকার চেয়ে বিদায় নেয়া খুবি ভালো। ও ওর নতুন বউ নিয়ে রং তামাশা করবে আর আমি দেখেও কিছু বলতে পারব না। ভিতর ভিতর দুঃখ পাব। এর থেকে চলে যাওয়াই ভালো হবে।
তাই পরদিন একজন উকিলের সাথে দেখা করে। আসিফের বর্তমান ঠিকানায় নোটিশ পাঠিয়ে দিয়ে দিলাম৷ এসে আবার ছেলে মেয়েদের নিয়ে ব্যাস্ত হয়ে পড়লাম।এইভাবে ১ সপ্তাহ যাওয়ার পর একদিন শ্বাশুড়ি আমার বাসায় আসে আমি উনাকে দেখে খুব অবাক হই কারন উনি এখানে আসার কথা না। এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন মা রে আমার আসিফকে তুই বাচা মা। আমার ভিতর ধক করে উঠে। আসিফের আবার কি হল???আমি মাকে বসিয়ে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে ভালো ভাবে বলুন। আর কান্না বন্ধ করুন।তখন আমার শ্বাশুড়ি বলে ৩ দিন আগে তুমার দেয়া তালাক এর নোটিশ আমাদের বাসায় যায়। আসিফ ওইটা পাওয়ার পর থেকে খায়না ঘুমায় না। সারাদিন বিছানায় পড়ে থাকে। আজকে ত আমাকে ধরে পাগলের মত কান্না করতে করতে বলে মা অনুকে এনে দেও ওকে ছাড়া আমি কিভাবে থাকব?? তখন আমি বলি এই তুইনা ২য় বিয়ে করবি বলছিলি এখন আবার অনুকে চাস কেন??
তখন আমার ছেলে বলে যখন অনু আমার থেকে দূরে যেতে থাকল তখন আমি অনুর মর্যাদা বুঝি। ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি। আর যেই মেয়ের সাথে কথা বলতাম কয়দিন কথা বলার পরই বুঝি ও আমাকে অনুর মত কক্ষন ও ভালোবাসতে পারবেনা। তাই ওর সাথে অনেক আগেই কথা বলা ওফ করে দেই। আমি ভাবছিলাম অনুকে দেশে এসে বুঝিয়ে সব বলব কিন্তু ও আমার কোন কথা না শুনে রুম থেকে বের করে দিছে। ও যে সত্যি তালাক নামা দিবে তা কখনও আমি ভাবতে পারিনি কারন আমার বিশ্বাস ছিল ও কখনও এমন করতে পারেনা।তুমি যদি ওকে না এনে দাও তাহলে আমি বিষ খাব তবুও তালাক দিব না। মা প্লিজ আমাকে অনু এনে দাও। এই বলে আমার শ্বাশুড়ি কাদতে লাগলেন।
আমি সব শুনে সান্ত হয়ে বসে আছি। আমার শ্বাশুড়ি আমার উত্তর এর আশায় মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষন সময় নিয়ে তাকে বললাম দেখুন মা আপনি মুরুব্বি মানুষ আমি আপনাকে অসন্মান করতে চাইনা। তবুও একটা কথা বলতে হয় আপনাদের মা ছেলে দুইজন এর রুপ দেখা হয়ে গেছে। আপনারা গিরগিটির মত রং পরিবর্তন করেন। আর আপনাদের কথায় ত সব হবেনা। আমার ও নিজের কিছু স্বিদ্ধান্ত আছে। আমাকে সময় দিন আমি ভেবে আপনাকে জানাবো।আমার শ্বাশুড়ি আমার এমন উত্তর কখন্ব আশা করেনি হয়ত। কারন ১০ বছর তাদের হ্যাঁ তে হ্যাঁ আর না তে না বলেছি তাই হয়ত ভাবছে এখনও তাই করব। কিন্তু এই এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়েছে।
আমি কখনও ভুলব না আমার স্বামীর পরকিয়ার কথা, আমার শ্বাশুড়ির ওই অন্যায় উপদেশ। কিছুই ভুলিনি। কিছুইনা....
আমার শ্বাশুড়ি শেষ বারের মত আমার হাত ধরে বললেন মা ভুলত মানুষই করে আমি তুমার সাথে অন্যায় করেছি তা কখনও অস্বিকার করবনা। আমার ছেলেও করেছে কিন্তু এই অভাগি পাপি মায়ের কথা চিন্তা করে দেখ। আমার ছেলে তার সাজা পেয়েছে দৈনিক মানসিক অশান্তি ওকে ঘুমাতে দেয়না। ও কান্না করে।এই বলে আমার শ্বাশুড়ি চলে গেল।
আমি কি করব কিছুই বুঝ মতে পারছিনা। ছেলে মেয়েদের দিকে তাকালে কিছুই ভালো লাগেনা। আমি চাইনা ওরা একটা অসুস্থ পরিবেশে মানুষ হোক। ভালো থাকুক....। দুইদিন ভাবার পর ঠিক করলাম আমাদের কি করা উচিত....
৪র্থ
আজকে ভাবলাম ছেলে মেয়েদের সাথে ঘুমাই কেমন যেন অশান্তি লাগছে। তাই যেমন ভাবা তেমন কাজ।ওদের সাথে ঘুমাতে গেলাম। ওরা দুইজন আমাকে পেয়ে কি যে খুশি। দুইজনকে দুই পাশে নিয়ে মাথায় হাত বুলাচ্ছি। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম আচ্ছা ধর আমি আর তোমাদের পাপা আলাদা থাকা শুরু করলাম তখন তোমাদের কেমন লাগবে!!! ছেলে উঠেই বলল কেন মা?? পাপা আলাদা থাকবে কেন?? আমার পাপাকে ছাড়া ভালো লাগেনা। মেয়েও তার ভাইয়ের সাথে তাল মিলালো। তখন আমি বললাম আচ্ছা আমাকে ছাড়া থাকতে পারবে??? তখন ওরা দুইজনই জড়িয়ে ধরে কান্না শুরু করল আর বলে না মা আমরা তুমাকে ছাড়া কিভাবে থাকব??? আমি তখন ওদের দুইজনকে থামাতে থামাতে বললাম আরে আমিত মজা করছি। আমি আমার মানিকদের রেখে কোথায় যাব??মনে মনে নিজেকে দুইটা থাপ্পড় মারতে মন চাইল। আমি কি পাগল ওদের সামনে এমন কথা বলছি ছিহ কেমন মা আমি! সন্তানদের কান্না করালাম।
সকাল সকাল উকিলের কাছে গেলাম। তালাকের নোটিশ বাতিল করার জন্য আমি পারব না আসিফকে তালাক দিতে কারন আমি যে মা আমার ভালো খারাপের চেয়ে সন্তানদের ভালো থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ আমি আসিফকে আর আগের মত গ্রহণ করতে পারব না তা ঠিক।ওর প্রতি ভালোবাসা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে যা হাজার চেষ্টা করলেও ঠিক করতে পারব না। আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ সুন্দর পরিবেশে বড় হোক। ওদের মুখের দিকে তাকিয়ে বিষ খেতেও আমি পিছপা হব না আর এটাত সামান্য বিষয়। দুইদিন পর আসিফ বাসায় আসে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক্ষন বসে ছিল। আমি অনুভুতিহিনের মত ওর সাথে ছিলাম। আসিফ আমার আগ্রহ না দেখে বলে অনু তুমি কি আমাকে ক্ষমা করনি????আমি উত্তর দিলাম আচ্ছা আসিফ ক্ষমা করা কি এতই সহজ! তুমি ২য় বিয়ে করবে বলেছ তার মানে আমি যে তোমার জীবনে কত মূল্যহীন হয়ে পড়েছিলাম। কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলাম তুমি বুঝতে পারছো! আর আমি তা কিভাবে ভুলি আসিফ? আমার এত বছরের ভালোবাসার এই প্রতিদান দেখে আমি ওইদিনই ভিতর থেকে মরে গিয়েছিলাম। আর তুমি বলছো তোমাকে ক্ষমা করেছি কিনা। বিষয়টা ক্ষমার না আসিফ, আসল কথা আমি নির্জীব হয়ে গিয়েছি। আসিফ আর কোন কথা বলেনি সেইদিন।
এইভাবে কাটতে লাগে আমাদের দিনকাল।আসিফ তার অতিতের কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে যা আমি ওর চোখ এ স্পষ্ট দেখতাম।ওর বিভিন্ন কার্যক্রম এ আমি ওর প্রতি আবার দূর্বল হয়ে পড়লাম।আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিনচলা। কিন্তু এখন নিজেকে সময় দেই নিজের দিকে খেয়াল রাখি সবার পাশাপাশি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানাই আল্লাহ যে আমাকে সুখ দিয়েছে। এরপর কেটে গেল আরও অনেক বছর। ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যাস্ত। আমি আর আসিফ একলা বাড়িতে থাকি অবশ্য কাজের লোক দুইজন আছে। ছেলে মেয়েরা নিয়মিত খোজ নেয়। বুড়োবুড়ির ভালোই চলে যায় এর মাঝে আসিফ আমাকে একা করে না ফেরার দেশে চলে যায়। ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি। নাতিনের সাথে আনন্দে দিন যায় আমার আলহামদুলিল্লাহ।
এর মাঝে একদিন জমি জমার কাগজ চেক করতে গিয়ে আসিফের একটা ডায়রি পাই। বেশ পুরোনো হবে। কৌতুহল নিয়ে পড়া শুরু করলাম ডায়রির এক জায়গায় আমার হ্রদক্রিয়া বন্ধ হয়ার উপক্রম হল। ওইখানে লেখা আছে
আজকে রায়হানের (আসিফের বন্দুএবং কলিগ)সাথে বাজি ধরেছিলাম যে দুইজন দুইজনের বউকে বলবো আমরা ২য় বিয়ে করব। দেখি কে জিতে? আমরা বাজি ধরেছি বলার পর বউদের রিয়েকশন দেখব এবং ৩ মাসের কাজের কথা বলে বাহিরে যাব আর এসে দেখব বউদের কত অধঃপতন হয়েছে। কার বউ কাকে বেশি ভালোবাসে।
পরের পাতা, রায়হানের বউ নাকি অনেক কান্নাকাটি করেছে ও যেন বিয়ে না করে তবে রায়হান বলেছে সে নাকি করবেই। আর এইদিকে অনু কিছুই করেনি উল্টো আমাকে বাড়ি থেকে বের করে দিল মা সহ।আর মার উপর খুব জেদ লেগেছে সে কেন আমার অন্যায় কে সমর্থন করল??? সে কেন অনুর পক্ষ নিলনা! রায়হান এইকথা শুনে বলে অনু নাকি আমাকে ভালো বাসে না। ভালোবাসলে ঠিকই কান্না করত। কিন্তু আমি জানি আমার অনু আমাকে খুব ভালোবাসে।
পরের পাতা, অনুর কিছু ছবি আতিফা (আসিফের বোন) আজকে দিল। আমার অনুকে যা লাগছেনা। মাশাল্লাহ। অনু একদম নিজের যত্ন নেয়না। এইবার নিচ্ছে আমার খুব ভালো লাগছে মন চায় আবার বিয়ে করি বউটাকে।
পরের পাতা,আজকে অনু ছবি নিজের প্রফাইলে দিয়েছে। তখন রায়হান আমাকে বলে তোর বউ আরেকজন কে পটাতে চায় তাই এমন সুন্দর ছবি দেয়েছে দেখবি পাখি অন্য ডালে চলে গেছে বন্ধু।আমার খুব খারাপ লাগল।ঠিকি কি অনু অন্যকাউকে নিয়ে খুশি হতে চায়! না আমার অনু এমন না। তার পুরো অংগে জীবনে শুধু আমার ছাপ থাকবে আমার স্পর্শ থাকবে আর কেউর না। বাসায় যেয়ে নেই দেখাচ্ছি মজা।
পরের পাতা,আজকে রায়হানের জন্য খুব খারাপ লাগছে ওর বউকে ওর রুমে অন্য পুরুষ এর সাথে অনৈতিক কাজে নিজে নাকি হাতে না হাতে ধরেছে। পরে জানতে পারে ওই ছেলে নাকি ওর বউর এক্স ছিল। বিয়ের পরও নাকি তাদের মাঝে মেলামেশা হত। রায়হান নাকি ওর বউকে তালাক দিচ্ছে। শুনে খুব খারাপ লাগলো।
পরের পাতা,অনু আমাকে তালাক নামা দিয়ে দিয়েছে আমি মেনে নিতে পারছিনা। আমার অনু কত কষ্ট পেয়েছে আমি আজকে বুঝতে পারলাম। তাইত অনুর চোখ এ কোন পানি ছিলনা। অতি শোকে পাথর হ ম্যে গেছে আমার অনু। আমি কি করে বুঝাই তুমার আসিফ তুমারই আছে। এখন যদি বাজির কথা বলি তবুও অনু বিশ্বাস করবেনা ভাববে বানিয়ে বলছি। তাই অনুকে আমি এইসব কিছুই বলব না শুধু ওকে প্রমান করতে হবে আমি ওকে কতটা ভালোবাসি।
পরের পাতা,আমার অনু আসলেই খুব কষট পেয়েছে। তা আজকে বুঝতে পারলাম ওর কথা শুনে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমায় ক্ষমা করেছে কিনা আমায় ও যা বলল তাতে বুঝলাম ও অনেক আঘাত পেয়েছে। আরে পাগলি এতদিন সংসার করেও বুঝলিনা তোর আসিফ কেমন!!? তুই আমাকে এত নিচ ভাবলি। আসলে দোষ আমারই আমিই কেন এমন করতে গেলাম।রায়হান আমাকে বলে ভাবি তোকে অনেক ভালোবাসেরে। তুই অনেক ভাগ্যবান।রায়হানকে দেখে খুব খারাপ লাগে। বেচারা খুব গর্ব করত বউ ওকে খুব ভালোবাসে কিন্তু এমন কিছু দেখে খুব খারাপ লাগে।
আমি পুরো ডায়রি পড়ে কান্নায় ভেঙে পড়লাম।আল্লাহ আমি আমার আসিফকে কেন এত ভুল বুঝলাম। ওকে এত কষ্ঠ দিলাম। ওই ঘটনার পর পুরো ১ বছরের বেশি ওকে কাছে আসতে দেইনি। দৈনিক কড়া কড়া কথা শুনিয়েছি। ও কিচ্ছুটি আমাকে বলেনি। সব চুপ করে সহ্য করেছে। আল্লাহ গো আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি এক অভাগি যে আমার স্বামীর মন বুঝতে পারিনি। ও আমাকে এত বিশ্বাস করত অথচ আমি কিছুই দিতে পারলাম না ওকে।
এরপর কেটে গেল কত বসন্ত। ওপারে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ ও হয়ত আমার উপর নারাজ তাই আমাকে আসিফের কাছে যেতে দিচ্ছেনা।আজকে তালাক নামা উঠিয়ে নিয়েছিলাম বলে নয়ত কত বড় ভুল আমার দ্বারা হয়ে যেত।এই জিনিসটার জন্য মনে একটু আফসোস কম লাগে।আমি এখন শুধু আমার আসিফের কাছে যেতে চাই....
কই তুমি আসিফ? আমার আর এই দুনিয়া ভালো লাগেনা আমি তোমার কাছে যেতে চাই এত্ত এত্ত অভিমান করতে চাই কেন তুমি এমন করলে?......
আসিফ আমার নিখুঁত ভালোবাসার মানুষ.......
সমাপ্ত❤️
(এতদিন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাকে এত্ত ভালোবাসা দিয়েছেন এত্ত অনুপ্রেরণা দিয়েছেন আমি আসলেই কৃতজ্ঞ। গল্প কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আগামী নতুন গল্পের জন্য শুভ কামনা দিতে ভুলবেন না। লেখিকা হিসেবে ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার চোখ এ দেখবেন আশা করি। ভালো থাকবেন)